Tuesday, August 27, 2013

“সিগ্রেট এবং ভালোবাসা”



(এটা আমার লেখা দীর্ঘগল্প না,আমার গল্প)
“জান” …… কাদো কাদো ভেজা চোখে নিজের সবটুকু আবেগ নিয়ে ডাক দিলো সে
ও জানে না এই ডাকে আমার অস্তিত্ত কেপে যায় ? তোলপার হয়ে যায় আমার অনুভুতি ?
“বলো জানপাখি”কাপা গলায় জবাব দিলাম
তাকিয়ে রইলো সে দীর্ঘক্ষণ……………।
“আমার জন্য হলেও সিগ্রেট টা বাদ দিতে পারবে না ?”
মাথা নিচু হয়ে গেলো আমার……………
দুহাতে আমার মাথাটা উচু করে তাকালো আমার চোখের দিকে।।“জান আমার, পারবে না তুমি বলো?আমার জন্য না সব পারো তুমি ?কি হলো বলো”
আমি পারছি না ওর চোখের দিকে তাকাতে… কপালে তার ঠোটের স্পর্শ পেয়েও পারলাম না…।।ঐ চোখে না আমার সবকিছু আমার,কতরাত কেটে গেছে আমার ওদুটু দেখে ও জানে ?
ও জানে আমি কত চেষ্টা করেও পারি নি………………।
জানপাখি আজ এ কি চাইলে আমার কাছে তুমি,আমাকে চাও,একবার বলে দেখ জান,নিজেকে উপহার দেই তোমাকে আমি্‌……………………
“তুমি কথা বলবা না ????বাদ দিবা না তুমি ?আমি চলে যাবো?”
আমি তাও চুপ…………………।।
যে হাত টা ধরে বেচে আছি ও সেটা কেড়ে নিলো আমার থেকে , “থাকো তুমি,আমি গেলাম”……………।।
“বাবু”……
“কি বলবা বলো”
“আমি আর সিগ্রেট খাবোনা”
দৌড়ে এসে ঝাপিয়ে পরলো এই বুকে্‌…।বুকে মুখ লুকালে দেখবে কি করে আমার চোখের পানি? আমিও পাগল, ও মিথ্যা বলেনি, আমি সত্যিই পাগল
…………………………।।
…………………………।।
বিচ্ছেদক্ষণ হল এক সময়
“থাকো জান, আমি যাই,বাসা যাবা এখনি,যেয়ে ফোন দিবা কিন্তু”
ও গেল…………………।
আমি একটা সিগ্রেটের ধোয়া ছেড়ে একটা দীর্ঘশাস ফেললাম
জান রে……তরে হারাবার ভয়ে মিথ্যাবাদি হলাম্‌,তুই বানালি রে জান……।।আমি চাইনি। নতুন কষ্ট দিলি আমারে একটা্‌,………………।।
(বাস্তবের গল্পটা এমন হয়নি,আমি মিথ্যা বলিনি,আর ওর চলে যাওয়াটার স্থায়ীত্ত অনেকদিনের,বহুকালের)(সাইড টক;আমার ওর কাছে না করা প্রশ্নটা ছিলো ‘’তুমি কি সব জেনেই ভালোবাসনি আমাকে ?)
গানটা আবার মনে পরে গেলো
ময়লা ট-সার্ট,ছেড়া জুতো, কদিন আগেই……
ছিলো মনের ই মত…………।।
[সাইড নোটঃআসলে ভবঘুরে টাইপ ছেলেদের প্রেমে পড়া উচিত না,কারন তারপর আপনি কোন অজানা কারনে তাকে বদলাবার চেষ্টা করতে থাকবেন,তার নিজের বলে কিছু থাকবে না্‌,…।আপনি এমন কাউকে তো চান না যার নিজের সব কারো জন্য বিক্রিত হইছে ভালোবাসার দামে]
[ছেলেগুলা আসলেই খুব অসহায়,আপনার প্রতি তার অসহায়ত্তকে আপনার প্রাপ্য না ভেবে তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা আনেন,জীবনে কিছু পাবেন]
{গল্প টা ডেডীকেট করলাম আমার এক ফেসবুকিও ছোটভাই কে, যে তার বিশেষ মানুষটার কথা রেখে জীবনে সিগ্রেট খায়নি…………।খাইস না ভাই, আমরা জানি ধুমপান কি…।একটা পর্যায়ে তুই খাবিনা,সিগ্রেট তরে খাবে, এই পথ যাবার, এর আর ফিরে আসা নেই}

No comments:

Post a Comment