বসে ছিলাম ফেসবুকে
বাবা এসে পাসে
বসলেন
“বাবা সারাদিন
এভাবে ঘরে বসে থাকো ক্যান,বাইরে যাও ,বন্ধু দের সাথে সময় দাও,এভাবে থাকলে মেন্টাল ভাবে
দুর্বল হয়ে পরবা,অসামাজিক নিক নিয়া সত্যি অসামাজিক হয়ে পরলে হতাসায় ভুগবা,আমারা সমাজেই
তো বাস করি তাই না ? শেয়ার কর।।আমি তো এমন না যে তোমার সমস্যা বুঝবো না”
…………।।
“টাকা নাই হাতে
আব্বু”
…………………
“আরে পাগল এটা
নিয়া মন খারাপ করে বসে থাকতে হবে ? আমি তো সরকারী চাকুরী করি, মাসের শেষ, আমার হাতেও
তো টাকা নাই।তাই বলে আমি ভেঙ্গে পরলে তোমাদের কি হবে ?বাবা শোন, সুধু নিজের চিন্তা
করলে মানুষ ও তোমার ক্ষেত্রে তাদের চিন্তা করবে, তুমি বলো বি পসিটিভ, আমি তোমাকে বলবো
বি হিউম্যান, নো নিড টূ বি রিচ, এ্যাট লিস্ট বি ট্রু,বি গ্লোবাল”
{সাইড নোটঃ আমার
লেখাগুলো বাবা পড়েন,প্রায় সবগুলোই।এর মাঝে অসামাজিক সিরিজের গুলো ও(এটা দেখাবো না,পোস্ট
দিয়ে ডিলেট দিবো), আমার অনেক মতের সাথেই তার মিলে না, তিনি বলেন “তুমি দেখো তোমার চোখ
দিয়ে,আমি দেখি আমারটা দিয়ে”}
[বাবা তোমারে
বলি নাই কখনো, আই ওয়ান্ট টূ বি লাইক ইয়ু, স্থীর………।তারে কোন অবস্থায় উত্তেজিত হতে দেখলাম
না]
No comments:
Post a Comment